know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, April 11, 2016

Total Graphics Design (Photoshop Part_17)



Steps

১.   যে কোন একটি ইমেজ File>Open কমান্ড দিয়ে খুলুন। (প্রযোজনে আমাদের ব্যবহৃত ছবি টি ডাউনলোড করে নিতে পারেন।)

২.     টুল বক্সের বাম দিকের পাঁচ নম্বর টুলটির উপর কার্সর নিলে Clone (Rubber) Stamp টুল নাম দেখাবে, ক্লিক করে সিলেক্ট করুন।

৩.  টুল অপশনস বারের (Control Panel) বাম দিকের প্রথম অপশনটিতে মাউসের ডান দিকের বাটন দিয়ে ক্লিক করুন, একটি ড্রপ-ডাউন মেনু আসবে। Reset All Tools লেখাতে ক্লিক করুন।

৪.      একটি ডায়ালগ বক্স আসবে, সেখানে প্রশ্ন করা থাকবে ‘‘Reset All Tools to the Default Settings?’’ OK বাটনে ক্লিক করুন।
৫.     টুল অপশনস বারের (Control Panel) দ্বিতীয় অর্থ্যা Brush সাইজ ড্রপ-ডাউন মেনু থেকে পছন্দমতো সাইজের ব্রাশ সিলেক্ট করুন।
৬.      Alt কী প্রেস করা অবস্থায় ইমেজের যে অংশ কপি করতে চান সেখানে ক্লিক করুন। Alt ছেড়ে দিন। (আমরা ঘাস কপি করবো এবং Goat মুছে ফেলবো।)
৭.      ইমেজের ছাগলের উপর ড্রাগ করতে থাকুন। প্রয়োজনে Clone (Rubber) Stamp টুল দ্বারা আবারও Alt সহযোগে ইমেজে ক্লিক করে ইমেজের অংশ সিলেক্ট করুন এবং ড্রাগ শুরু করুন।
৮.     পুরাতন ইমেজটি সেভ না করে বন্ধ করুন এবং আবারও খুলুন।

Pattern তৈরী ও Pattern Stamp টুলের ব্যবহার
৯.           Rectangle Marquee টুল  সিলেক্ট করে ইমেজের অংশ-বিশেষ সিলেক্ট করুন। (আমরা Goat সিলেক্ট করেছি)।
১০.        মেনু থেকে Edit>Define Pattern কমান্ড দিন। একটি ডায়ালগ বক্স আসবে। OK করুন।

১১.     Clone (Rubber) Stamp টুলের নিচের Hidden টুল থেকে Pattern Stamp টুল সিলেক্ট করুন। 


১২.    টুল অপশনস বার (Control Panel) থেকে সদ্য তৈরী নতুন Pattern টি, Pattern ড্রপ-ডাউন থেকে সিলেক্ট করুন।
১৩.     অপশনস বার থেকে মাঝারি সাইজের একটি ব্রাশ সিলেক্ট করুন।
১৪.    মেনু থেকে Select>Deselect কমান্ড দিন এবং বর্তমান ইমেজটির সব জায়গায় ড্রাগ করতে থাকুন। নতুন Pattern দিয়ে ইমেজটি Fill হবে।
১৫.        অন্য নামে ফাইলটি সেভ করুন।
Clone Stamp Tool সম্বন্ধে ধারণা
এখন আমরা Clone Stamp টুল দ্বারা পানি কপি করে পানির উপরের অনাকাঙ্খিত একটি ছবিকে ঢেকে দেবো।
চলুন শুরু করা যাক
প্রয়োজনে প্রোজেক্টের সাথে মিল রেখে অন্য কোন ইমেজও ব্যবহার করতে পারেন।
১.      মেনু থেকে File>Open কমান্ড দিন। আমরা এখানে দুইটি ইমেজ দেখতে পাচ্ছি প্রথমটিতে একটি লোক দাড়িয়ে আছে পানির মধ্যে। ওপরটিতে  কোন লোক দেখতে পাচ্ছিনা। এখন আমরা যে ফাইলটিতে একটি লোক পানিতে দাড়িয়ে আছে সেই ফাইলটি নিয়ে কাজ করব এবং পানিতে দাড়িয়ে থাকা লোকটিকে মুছে ফেলব।
২.    পানিতে দাড়িয়ে থাকা লোক যুক্ত ক্লিক করে ফাইলটিকে Active করুন এবং টুলবক্স থেকে Clone Stamp টুল সিলেক্ট করুন।
৩.    মেনু বারের নিচে টুল অপশনস বারে Brush লেখার পাশের চারকোণা বক্সে ক্লিক করুন।
৪.     একটি Pop-up মেনু আসবে। Brush সাইজ সিলেক্ট করুন, Soft Round 100 Pixel।
৫.    কী-বোর্ড থেকে Alt কী চেপে রেখে পানিতে দাড়িয়ে থাকা লোক যুক্ত ফাইলে লোকটির ডান পাশে ফাঁকা পানিতে  ক্লিক করুন। লক্ষ্য করুন Alt কী চেপে রেখে ক্লিক করলে মাউস পয়েন্টারটি পরিবর্তিত হয়। এবার মাউস বাটন এ-বং Alt কী ছেড়ে দিন।
Alt কী সহযোগে ইমেজের নির্দিষ্ট কোন অংশে ক্লিক করলে, সেই অংশ সংরক্ষিত হবে এবং পরবর্তীতে Stamp টুল দ্বারা ড্রাগ করলে সেই অংশ আঁকা হবে।
৬.    এখন Clone Stamp টুল দ্বারা লোকটির জামার উপর ক্লিক করে ড্রাগ করুন। লক্ষ্য করুন জামাটি মুছে সেখানে পানি দেখা যাচ্ছে।



একটি ব্যাপার মনে রাখতে হবে, ব্যাপারটি এমন নয় যে, লোকটি মুছে যাচ্ছে এবং নীচের পানি দেখা যাচ্ছে; বরং যেখানে আমরা Alt চেপে ক্লিক করেছিলাম, সেই স্থানের পানির একটি Clone কপি দ্বারা জামাটি ঢেকে যাচ্ছে।

লক্ষ্য করুন ড্রাগ করার সময় মাউস পয়েন্টারের পাশে একটি (+) চিহ্নও Move করেছে, ঐ (+) চিহ্ন যেখানে থাকবে বুঝতে হবে ঐ স্থানের কপি তৈরী হচ্ছে।
৭.    একইভাবে Alt চেপে পানির বিভিন্ন ফাঁকা স্থানে ক্লিক করুন এবং ধীরে ধীরে সম্পূর্ণ লোকটিকে মুছে ফেলুন।
Magic Wand টুলের ব্যবহার
Magic Wand টুলের ব্যবহার অনেকটা Magic Eraser টুলের মতো। Magic Wand টুল দিয়ে কোন ইমেজের নির্দিষ্ট কোন রং এর উপর ক্লিক করলে সেই রং এর অংশটুকু সিলেক্ট হবে। যেমন কোন একটি ইমেজের হলুদ রঙের উপর ক্লিক করলে ঐ ইমেজে যেখানে হলুদ রং আছে সেই সমস্ত জায়গা সিলেক্ট হবে এবং সিলেক্টকৃত জায়গা ইচ্ছামত এডিট করা যাবে। Magic Wand টুল সিলেক্ট করলে মেনুর নিচে অবস্থিত টুল অপশনস বার পরিবর্তিত হবে এবং এই বারের Tolarance অপশনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ইমেজের রং এর এরিয়া বাড়ানো বা কমানো যায়।
১.      আমাদের দেয়া image এর কাছাকাছি যে কোন একটি ইমেজ File>Open কমান্ড দিয়ে খুলুন। (প্রযোজনে আমাদের ব্যবহৃত ছবি টি ডাউনলোড করে নিতে পারেন।)
২.     টুল বক্স থেকে Magic Wand টুল সিলেক্ট করুন।
৩.     টুল অপশনস বারে Tolerance এর পাশের টেক্সট বক্সে 20 লিখুন।
৪.      Open  ফাইলে ছেলেটির পাশের হালকা নীল রং এ ক্লিক করুন। ছেলেটির পাশের হালকা নীল Background টি সম্পূর্ণ সিলেক্ট হবে।
৫.    Shift  প্রেস করা অবস্থায় Open  ফাইলে ছেলেটির হাতের মধ্যে ফাঁকা স্থানে আবার ক্লিক করুন।  Background টি সম্পূর্ণ সিলেক্ট হবে।
৬.     মেনু থেকে Select>Inverse কমান্ড দিন। 
Select Inverse করার ফলে উল্টো অংশ অর্থ্যাৎ ছেলেটির Background টির বদলে শুধুমাত্র  ছেলেটি সিলেক্ট হয়ে যাবে।
৭.    মেনু থেকে Edit>Copy কমান্ড দিন এবং Open  ফাইলটি Close করুন।
৮.      Save করা হবে কিনা জানতে চেয়ে কোন ডায়ালগ বক্স আসলে No বাটনে ক্লিক করুন।
৯.      Open  ফাইলে Edit>Paste কমান্ড দিন।  ছেলেটির ছবিটি পানির ইমেজে Paste হবে।
১০.        টুল বক্স থেকে Move টুল সিলেক্ট করে ছেলেটিকে ইমেজের নিচের ডান দিকে বসান।
১১.      Layer প্যালেট বাইরে না থাকলে Window>Layer কমান্ড দিন। Layer প্যালেট আসবে।
লক্ষ্য করুন, Layer প্যালেটে ২টি Layer আছে। একটি Background Layer এবং অন্যটি Layer1। আকাশের ইমেজটি Background Layer এ এবং Layer1 এ ছেলেটির ছবিটি থাকবে। Paste কমান্ড দেওয়ার ফলে Layer1 নামে নতুন একটি Layer তৈরী হয়ে, ছবিটি Paste হয়েছে। 
তবে ছেলেটির পায়ের নীচের দিক মনে হবে সমান করে কেটে ফেলা, এই সমস্যার সমাধান করার জন্য আমরা ছেলেটির পায়ের সামনে কিছু পানি তৈরী করব। 
১২.     Layer1 নামের বাম পাশের চোখের আইকনে ক্লিক করুন।
১৩.     Layer প্যালেটে Background Layer এর Layer Name এ ক্লিক করে Layer টিকে সিলেক্ট করুন।
১৪.    টুল বক্স থেকে Clone Stamp টুল সিলেক্ট করে কী-বোর্ড থেকে Alt কী চেপে রেখে  Background এ কোন সাদা মেঘের উপর ক্লিক করুন। Alt কী এবং মাউস বাটন ছেড়ে দিন।
 ১৫.     Layer প্যালেটে Layer1 এর Layer Name এ ক্লিক করে, Layer টি সিলেক্ট করুন। Layer1 নামের বাম পাশের চোখের আইকনে ক্লিক করুন।
১৬.    ছেলেটির পায়ের নিচের দিকে যেখানে সমান করে কাটা মনে হচ্ছে, সেখানে আলাদাভাবে পা’দুটির উপর একবার করে ক্লিক করুন।
এখন মনে হচ্ছে ছেলেটি পানির মধ্য দিয়ে দাড়িয়ে আছে। অন্য একটি নামে ফাইলটি সেভ করুন।

                                           ***************************   ************************** 

                                                                         Previous Post                                               Next Post

 বিস্তারিত জানতে হলে নিচের দেয়া বইটি সংগ্রহ করুন।     








Summary ( এক নজরে )
Book Name: GRAPHIC TRAINING GUIDE(Total graphics design)
বইয়ের নাম : গ্রাফিক্স ট্রেনিং গাইড (‡UvUvj MªvwdK wWRvBb)
Writer: Bappi Ashraf   লেখক- বাপ্পি আশরাফ
Published By: Gyankosh Prokashani  প্রকাশক- জ্ঞানকোষ
 প্রকাশনী
Amount of Pages:621  পৃষ্ঠাসংখ্যা- বড় সাইজে ৬২১ পৃষ্ঠা
First Publish: february 2015  প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ২০১৫
 Future edition may be existed!

Book Price: BDT 370 with CD  মূল্য- সিডি সহ ৩৭০ টাকা মাত্র
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below...                                                                                        


যোগাযোগ: 02-7118443, 8623251 বা 58616571 বা 01711271716 (Bappi Ashraf), 01711271718 (Syed Hasan), 01941494063 (Kashem Vai) বা  bappibd001@yahoo.com
লেখকের সাথে যোগাযোগ bappibd001@yahoo.com বা 0258616571, 01716171716

পরিবেশক/প্রাপ্তিস্থান
(সারা বাংলাদেশ) ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে বই পেতে যোগাযোগ করুন
হক লাইব্রেরী- ০১৮২০-১৫৭১৮১ 

মানিক লাইব্রেরী-০১৭৩৫-৭৪২৯০৮
রানা বুকসেন্টার (০১৭১১-০২১১৩৪) 

জ্ঞানকোষ –সাহিন ০১৯১৮-৩১০৫২৯, ০১৩০৭৬০৭০২০ 

রকমারি: ১৬২৯৭, ০১৫১৯৫২১৯৭১ 
কলকাতায় রিতাএন্ড জিৎ ইন্টারন্যাশনাল 

ফোনঃ +৯১ ৭০০৩৭৭৩৪৬২, ৯৮৩৬০৪৬০৬৭,৯৮৩০৪৩৯৬৭৯

পরিবেশক/প্রাপ্তিস্থান 

(খুচরা ও পাইকারি সব ধরণের বই ক্রয় এর জন্য যোগাযোগ করুন) 
ঢাকা ঃ বাংলাবাজার * কাজী ট্রেডার্স্ * আজিজিয়া লাইব্রেরী *রাফিদ বুক হাউস
ঢাকা ঃ নিউমার্কেট ঃ * ঢাকা বুক কর্পোরেশন
ঢাকা ঃ আইডিবি ভবন * বুকস্ এন্ড টেক ভিউ 
উত্তরা/ টঙ্গি *উত্তরা বুক্স *নিউ বুকস্ সোসাইটি *ব্রাদার্স লাইব্রেরী
সাভার *পপুলার লাইব্রারী
ঢাকা ঃ ফার্মগেট * তোফাজ্জল বুক হাউস * সেলিম বুকস্ 
ঢাকা ষ্টেডিয়াম মার্কেট * অনুপম জ্ঞানভান্ডার
নারায়নগঞ্জ * মমতা লাইব্রারী
ঢাকা ঃ নীলক্ষেত * হক লাইব্রেরী- ০১৮২০-১৫৭১৮১ * মানিক লাইব্রেরী-০১৭৩৫-৭৪২৯০৮ রানা বুকসেন্টার (০১৭১১-০২১১৩৪) * ফরিদা কর্পোরেশন * * মুক্তা এন্টারপ্রাইজ * সাকিব বুক * পপুলার বুকস

খুলনা *এম এম লাইব্রেরী- ০১৭১২-৬৬২৭৯০ * সোহাগ বুক ডিপো-০১১৯১-৪২০০০৯ *বিথীপ্রকাশনী-০১৬৭৩-৯০৬৮৭৯ *ফেমাস লাইব্রেরী-০১৭১৫-৯১৫৭৩৮ *বুক সোসাইটি-০১৭১৭-২৩৩৭৪১ *কামাল বুক হাউজ-০১৭১১-২৪৬৫৬২ * শরীফ বুক ডিপো-০১৭১৮-৭৬৮৫১২

সিলেট * পপি লাইব্রেরী -০১৯৫৪-৩০৬৮৬৯ * নিউ নেশন লাইব্রেরী-০১৭১১-১০৩৩৭০ * বন্ধু লাইব্রেরী-০১৭১২-১৬৭৭৩০ *বইমেলা-০১৭১১-৯৪৬৩০৮ * শুভেচ্ছা লাইব্রেরী-০১৭১২৬২৫১৯৩ * মালঞ্চ বুকসেন্টার-০১৭১১৯৯৬০৩২, *সেন্ট্রল লাইব্রেরী-০১৭১১৪৮৪৫৯৫ * প্যারাগন লাইব্রেরী-০১৭১২-০৬৬২২৮
ফরিদপুর * মুসলিম লাইব্রেরী
বগুড়া *নিউজ কর্ণার পাবলিশিং-০১৭১১৪৮৬৮৭১

চট্টগ্রাম * বুক লাইন, আন্দরকিল্লা-০১৬৪৫-১৫১৪৫৬ * বুক সেন্টার, আন্দরকিল্লা-০৩-২৮৫৩১৬৬ * 
ফ্রেন্ডসবুক, আন্দরকিল্লা -০১৮১৭-৭৫৪১৬৯ * অমর বই ঘর, নূপুর মার্কেট, ষ্টেশন রোড-০১৯৪৭-৮৯৭০৭৫ * নিউবুক ল্যান্ড, চকবাজার-০১৮১৯-০৬৫৭৭৭ * দি কাশেম বুক, আন্দরকিল্লা-০১৬১৯-৩৬৫১০৩
রংপুর * টাউন ষ্টোর লাইব্রেরী-০১৭১৩-৭২৪১০৬ * মিতা প্রকাশনি -০১৭১৬৩০৪৯৬০ *ইস্ট বেঙ্গললাইব্রেরী-০১৭১১-২০৬৬২৮ *ফেরদৌস লাইব্রেরী-০১৯৩০৭০৬৩৪৬ * মিলন রাইব্রেরী-০১৭১২-২২১৪৪৫
রাজশাহী * প্রাইম বুকস্ ০১৮১৮-৭৭৫৯৩১ * সবুজ লাইব্রেরী-০১৭২৬-৬৪২৮২৮ * বইঘর-০১৯২৭৫৩২৭৩০* বুকস্ ভ্যালি-০১৭১১-৩০১৯১৩ * বুক হাউস-০১৭১১-৫৭৪৪৭৬ * বুক সেন্টার-০১৯১২-৪৫৯৭০০ * আশিকলাইব্রেরী-০১৯২০-১৮৫৬০৬

কুষ্টিয়া * বইমেলা, এন, এস, রোড
চুয়াডাঙ্গা * বই নিকেতন-০১৭১৮-৮০১৫০৩ * পুথিঘর লাইব্রেরী, বড় বাজার
যশোর * জনতা লাইব্রেরী, দড়াটানা * রয়েল বুক ডিপো-০১৭৭৯-৮৮২০৮১
ঝিনাইদহ : * বুক সেন্টার -০১৭১৬-০৩৬১৪৬ * পুস্তক ঘর -০১৭১৮-২৪৬২৭৭ * পুথিঘর ০১৯২৭৯৯০২৮৮

বরিশাল * বুকভিলা *ওরিয়েন্টাল বুক ডিপো
কুমিল্লা *আইডিয়াল লাইব্রের্-ী০১৯২২-৭৬১২৭৩
ময়মনসিং *কবির লাইব্রেরী-০১৭১১-৬৪০৩৮৮ *আহম্মেদ ব্রাদার্স-০১৭১৪-২৪১৪২১*সংকলন-০১৮৩৭-০৬৩১৯১
বাংলাদেশের অধিকাংশ পোষ্ট ই-সেন্টার

কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতাএন্ড জিৎ ইন্টারন্যাশনাল 
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
 ফোনঃ+৯১ ৭০০৩৭৭৩৪৬২, ৯৮৩৬০৪৬০৬৭ ৯৮৩০৪৩৯৬৭৯

আসাম পরিবেশক/প্রাপ্তিস্থান
 তুষার পাবলিশিং হাউস সীতারাম রোড,
 চৌকিডিঙ্গি দ্রীব্রুগড়, আসাম, ভারত
ফোনঃ +৯১ ৯৪৩৫৪৭৩৮৭৫

প্রতিনিধি অমল পাইক - ০১৭১৯-৮৪৩৭২৫ (চট্রগ্রাম+খুলনা) হারুন - ০১৭১০-৬১৫০১৯ (খুলনা+বগুড়া)কাউসার - ০১৭১১-১১৪২৯২ (সিলেট+রাজশাহী) কাশেম আলী- ০১৯৪১৪৯৪০৬৩
জ্ঞানকোষ প্রকাশনী ৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।

(সারা বাংলাদেশ) ঘরে বসে কুরিয়ারের মাধ্যমে বই পেতে যোগাযোগ করুন 
মানিক লাইব্রেরী-০১৭৩৫-৭৪২৯০৮
রকমারি: ১৬২৯৭, ০১৫১৯৫২১৯৭১ 
হক লাইব্রেরী- ০১৮২০-১৫৭১৮১ 
রানা বুকসেন্টার (০১৭১১-০২১১৩৪) 
কাশেমআলী- ০১৯৪১৪৯৪০৬৩ 





  
জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১. 









RELATED POST LINKS BELOW ********************************************

ADOBE PHOTOSHOP





Next Part _ Coming Soon 41

             

ADOBE ILLUSTRATOR
Part 017 - Eraser টুল, Mercury Performance System, Gaussian Blur Enhancement, Image Trace, Pattern তৈরী, Stoke এ Gradient ব্যবহার


ADOBE INDESIGN