know yourselves. information, computer, 7 wonders, various.

Monday, April 20, 2020

MS-Word 2013 Tips - Part 008



Alignment
Alignment, Line Spacing, Indentation ইত্যাদি পরিবর্তন করার জন্য Home ট্যাব থেকে কমান্ড দিতে হবে। এখন আমরা Alignment কমান্ড নিয়ে আলোচনা করবো। পরবর্তীতে বিভিন্ন অধ্যায়ে অন্যান্য প্রসঙ্গে সংশ্লিষ্ট আলোচনা করবো।
লক্ষ্য করুন Word এ কোন Document লেখা শুরু করলে Left Alignment হতে থাকে। অর্থাৎ বাম দিকে লাইনগুলো একই জায়গা থেকে শুরু হবার কারণে সমান থাকে। এক্ষেত্রে ডানদিকের লাইনগুলো অসমান থাকে এবং দেখতে খারাপ লাগে। সেক্ষেত্রে Justify করলে ডান ও বাম দুইদিক সমান হয়ে যায়। Right Alignment করলে ডানদিক সমান হলেও বাম দিক অসমান হয়ে যায়। আবার Center Alignment করলে টেক্সট মাঝে অবস্থান করে এবং ডানে ও বাম সমান ফাঁকা জায়গা থাকে। Document কে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য Alignment একটি অতি প্রয়োজনীয় কমান্ড। Home ট্যাব থেকে Align কমান্ড দিয়ে Alignment করা যায়।

চলুন সামান্য কিছু Text কে বিভিন্ন ধরনের Alignment করে দেখা যাক।

1.          Mouse দ্বারা কয়েকটি লাইন Select/Block করুন।
2.         Home ট্যাব থেকে Paragraph কমান্ডগ্রুপ থেকে Align Right টুল  সিলেক্ট করুন। টেক্সটগুলি ডান দিকে সমান হবে কিন্তু বাম দিকে অসমান হয়ে যাবে (Ctrl+R)

3.      Paragraph কমান্ডগ্রুপ থেকে Justify কমান্ডে  ক্লিক করলে ডান ও বাম দুই দিকই সমান হবে (Ctrl+J)

4.       Paragraph কমান্ডগ্রুপ থেকে Center কমান্ডে  ক্লিক করলে বা Paragraph কমান্ডগ্রপের ডাযালগ বক্স লানচার থেকে Center সিলেক্ট করলে টেক্সটগুলো মাঝে অবস্থান করবে (Ctrl+C)
5.      Paragraph কমান্ডগ্রুপ থেকে Left কমান্ডে  ক্লিক করলে বা Paragraph কমান্ডগ্রপের ডাযালগ বক্স লানচার থেকে Left সিলেক্ট করলে বাম দিক সমান হবে কিন্তু ডানদিক অসমান হয়ে যাবে। (Ctrl+L)।

প্রোজেক্ট
প্যাড তৈরীর প্রোজেক্ট

লক্ষ্য করুন নিচে একটি প্যাড তৈরী করে ছোট একটি Sample আবেদনপত্র লেখা আছে। আমরা নিজেরা এটি তৈরী করবো।

চলুন এখন আমরা নিজেরা প্যাডটি তৈরী করবো।

1.          প্রথমে সব ছোট হাতের অক্ষরে লিখুন- nova computer এবং কী বোর্ড থেকে একবার Enter প্রেস করে লিখুন 50 aziz super market আবারও Enter দিন এবং লিখুন। shahbag, dhaka, bangladesh এবং শেষে আবারও একবার Enter
2.         এখন মাউস দ্বারা ড্রাগ করে বা Shift+® (Shift প্রেস করা অবস্থায়) কী সহযোগে লাইন তিনটি সিলেক্ট করুন।

3.        Home Tab এর Font কমান্ডগ্রুপের Change Case  এ ক্লিক করুন। (Home Tab>Change Case)
4.          ড্রপ ডাউন থেকে Capitalize Each Word সিলেক্ট করুন।



টেক্সটির প্রতিটি Word এর প্রথম অক্ষর বড় হাতের হবে। এখন এই লাইন তিনটিকে Center Align করতে হবে। এতে বাম ও ডানদিকে সমান ফাঁকা থাকবে।

5.         সিলেক্ট থাকা অবস্থায় Home Tab থেকে Paragraph কমান্ডগ্রুপের Align Center   অপশন ক্লিক করে সিলেক্ট করুন।   

6.         Block এর বাইরে কোথাও ক্লিক করে সিলেক্ট ছাড়িয়ে নিন এবং আবারও শুধুমাত্র প্রথম লাইন Block করুন।
7.         সিলেক্ট অবস্থায় Home Tab এর Font কমান্ডগ্রুপ থেকে Font=Arial, Size=55 এবং B (Bold) বাটনে ক্লিক করুন। লেখাটি বড় এবং Bold হবে।

8.         এখন চতুর্থ লাইনে মাউস পয়েন্টার ক্লিক করে অথবা Down Arrow কী ব্যবহার করে কার্সর রাখুন। লক্ষ্য করুন কার্সর স্ক্রীনের মাঝমাঝি অবস্থান করছে।
9.         কী বোর্ড থেকে দুই বা ততোধিক বার সমান চিহ্ন (==) টাইপ করে Enter দিন।

একটি ডাবল লাইন তৈরী হবে। এখন কার্সর নিচের লাইনে এনে Date এবং Ref লিখতে হবে।

10.     আবারও Enter প্রেস করুন। Home Tab এর Font কমান্ডগ্রুপ থেকে  ক্লিক করে (Ctrl+L) Left Align করুন। কার্সর বামদিকে অবস্থান করবে।
11.     Date... লিখে কী বোর্ড থেকে কয়েকবার Tab প্রেস করে Ref... লিখুন।
12.     (Ref... লেখাটি পরের লাইনে চলে গেলে Ref লেখার R এর বামে কার্সর এনে একবার Backspace কী প্রেস করুন)।

মোটামুটি Pad বা Letter head টি তৈরী হলো। আবেদনপত্রটি লেখার বর্ণনা পূর্বেই দেওয়া হয়েছে। একই নিয়মানুযায়ী আবেদন পত্রটি লিখে ফেলুন।

part007                       Part1                   part009 


Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************


Part–7 Formatting করাফন্টের, Size পরিবর্তন, ফন্টের Style পরিবর্তন, টেক্সট Underline করা,Word এ বিভিন্ন ধরনের, Underline করা যায়,Underline Color,টেক্সটে Effect সংযোজন, টেক্সটে Outline সংযোজন করা, টেক্সটে Shadow সংযোজন করা, টেক্সটের Color পরিবর্তন করা, অন্যান্য Effect সংযোজন,

MS-Word 2013 Tips - Part 009


Drop Cap করা
Text কে সুন্দরভাবে সজ্জিত করে, পত্রিকার মত Paragraph এর প্রথম অক্ষরকে বড় করে উপস্থাপন করতে হলে Drop Cap কমান্ড প্রয়োগ করতে হয়। অনেক সময় একই ডকোমেন্টের বিভিন্ন প্যারাগ্রাফের আগেও ড্রপ ক্যাপ ফিচার ব্যবহার করা হয়। মনে রাখবেন Drop Cap ফিচারে প্রয়োজনবোধে কোন গ্রাফিক্সও ব্যবহার করা যেতে পারে। Drop Cap দুই ধরনের হতে পারে। একটি অপশনে (Dropped) ড্রপ ক্যাপটি অর্থাৎ বড় অক্ষরটি নিচের লাইনের সমান মার্জিনে থাকে অপরটিতে (In Margin) বড় অক্ষরটি নিচের লেখার মার্জিনের বাইরে থাকে। Drop Cap তৈরীর জন্য কয়েকটি লাইন টাইপ করে নিচের কমান্ডগুলো ধারাবাহিকভাবে ব্যবহার করুন।
1.          Paragraph এর যে কোন স্থানে কার্সর রাখুন (অথবা আপনার পছন্দের Paragraph এর প্রথম Word এর প্রথম অক্ষরটি বা সম্পূর্ণ Word টি Block/Select করুন।)
2.         Insert ট্যাব থেকে Drop Cap এ ক্লিক করুন (Alt+O,D)। এ অবস্থায় আপনার সামনে Drop Cap ড্রপ ডাউন আসবে। (Insert >Drop Cap)।
3.        ড্রপ ডাউন থেকে যে কোন একটি স্টাইল (Dropped বা In Margin ) ক্লিক করে সিলেক্ট করুন এবং শেষে OK করুন। প্যারার প্রথম অক্ষরটি বড় হবে। (Alt+D বা Alt+M, Enter)

Tips: প্রয়োজনে Drop Cap এর ফন্ট পরিবর্তন করতে পারেন। এক্ষেত্রে Font বক্স এর ডাউন অ্যারোতে ক্লিক করে নতুন Font সিলেক্ট করুন।
Drop Cap বাতিল করা

যে কোন সময় ড্রপ ক্যাপটি বাতিল করার দরকার হতে পারে। এই মাত্র তৈরী করা বা আগে তৈরী করা যে কোন Drop Cap কে বাতিল করা যায়। নিম্নের কমান্ডগুলো অনুসরণ করুন।
1.          ড্রপ ক্যাপটি সিলেক্ট করুন। Insert ট্যাব থেকে Drop Cap এ ক্লিক করুন (Alt+O,D)। এ অবস্থায় আপনার সামনে Drop Cap ড্রপ ডাউন আসবে। এখান থেকে প্রথম অপশন অর্থাৎ None অপশন সিলেক্ট করে OK করুন। ড্রপ ক্যাপটি বাতিল হবে কিন্তু টেক্সটি ঠিকই থাকবে।
Column (কলাম) তৈরী করা

Newspaper বা বিভিন্ন ধরনের পত্র পত্রিকায় একাধিক কলামে ভাগ করে লেখা ছাপানো হয়। সাধারণত লম্বা বড় লাইনের তুলনায় ছোট লাইন পড়তে এবং পরবর্তী লাইন খুঁজে পেতে সুবিধা হয়। কলামে ছাপানো লেখার ক্ষেত্রে প্রথম কলামের লেখা উপর থেকে নিচ পর্যন্তু পড়ে নিয়ে পরের কলামে আবার উপর থেকে কলাম শুরু হয়। MS Word-এ প্রথমে কলাম সেটিং করে লেখা যায় অথবা লেখার পরে নির্দিষ্ট লেখা Block/Select করেও কলাম তৈরী করা যায়। আবার সম্পূর্ন ডকোমেন্ট কে অথবা আংশিক ডকোমেন্টকে লেখার পরে কলামে রুপান্তরিত করা যায়। নিচের লেখাগুলো লক্ষ্য করুন, কলামে ভাগ করা হয়েছে।
1.          ডকোমেন্টের যে অংশ Column এ রুপান্তরিত করতে চান সেই অংশ Block/Select করুন বা ডকোমেন্টের যেকোন স্থানে কার্সর রাখুন।
2.         Page Layout ট্যাবের বামদিকের কমান্ডগ্রুপ Columns এ ক্লিক করুন। (Page Layout >Columns)

২টি সমান কলাম

৩টি সমান কলাম
২টি অসমান কলাম

ডকোমেন্টের কিছু অংশ কলাম করা

আগেই বলেছি সম্পূর্ণ ডকোমেন্ট বা ডকোমেন্টের আংশিক অংশকে কলামে রুপান্তরিত করা যায়। বেশ কয়েক লাইন টেক্সট টাইপ করে নিচের Step গুলো প্রয়োগ করুন।
1.          ডকোমেন্টের যে অংশ Column এ রুপান্তরিত করতে চান সেই অংশ Block/Select করুন।
2.         Page Layout ট্যাবের বামদিকের কমান্ডগ্রুপ Columns এ ক্লিক করুন। (Page Layout >Columns) (Alt+O, C)
3.        ড্রপ ডাউন থেকে More Columns এ ক্লিক করুন। Columns ডায়ালগ বক্স আসবে।
Presets এর নিচে মোট ৫ টি নমুনা থাকবে। এখান থেকে যে কোন নমুনা সিলেক্ট করতে পারেন। অথবা Presets এর নিচে Number of Columns অপশনের ডানে সরাসরি কলামের সংখ্যা লিখে বা UP & Down অ্যারোতে ক্লিক করে কলামের সংখ্যা নির্দিষ্ট করতে হবে।  আপাতত আমরা ২টি কলাম সিলেক্ট করবো।
4.          ডায়ালগ বক্সের Presets অপশন থেকে দ্বিতীয় অপশন (Two লেখা) ক্লিক করে সিলেক্ট করুন।

5.         একেবারে শেষে Apply to অপশনের ডানের ডাউন অ্যারো প্রেস করে Selected Text এ ক্লিক করুন এবং সবশেষ OK করুন।
1

আপনার সিলেক্ট করা Text দুইটি সমান কলামে বিভক্ত হবে এবং Word অটোমেটিক দুইটি কলামের মাঝের ফাঁকা অংশ নির্ধারণ করবে। যদিও ইচ্ছামতো সেটিং পরিবর্তন করা যাবে।
সম্পূর্ণ ফাইল Column তৈরী করা
1.          Apply to অপশনের ডানের ডাউন অ্যারো (নিম্নমুখী তীর) তে ক্লিক করে Whole Document সিলেক্ট করুন। শেষে OK করুন। সমস্ত ডকোমেন্ট কলামে ভাগ হবে।

Word Art আনা
Document এর হেডিং বা মাঝে মাঝে কিছু অংশ যদি একটু ডিজাইন করে দেওয়া হয় তাহলে ডকোমেন্টটা দেখতে সুন্দর লাগে। আর Ms-WordWord Art এর দারুন ব্যবস্থা রয়েছে এজন্য নিচের কমান্ডগুলো ব্যবহার করুন।
1.          Insert ট্যাবে ক্লিক করুন। অনেক কমান্ডগ্রুপ আসবে। ডানদিকে Word Art নামক কমান্ডগ্রুপে ক্লিক করুন  (Insert>Word Art) । আপনার সামনে WordArt Gallery আসবে।
2.         Word Art Gallery থেকে যে কোন একটি ডিজাইন ক্লিক করে সিলেক্ট করুন। এখন আপনার সামনে Word Art Text বক্স আসবে এবং লেখা থাকবে Your Text Here
3.        Nova লিখে আবারও OK করুন। কাঙ্খিত ডিজাইন দিয়ে Nova লেখাটি আসবে।

Picture আনা
Document কে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক সময় Picture বা ছবির প্রয়োজন হয়। Word এ খুব সহজেই ছবি আনা যায়। ছবি আনার পর ছবিকে বিভিন্নভাবে Edit করা যায়। আপাতত ছবি আনার জন্য নিচের কমান্ডগুলো ব্যবহার করুন।
1.          Insert ট্যাবে ক্লিক করুন। অনেক কমান্ডগ্রুপ আসবে। বামদিক থেকে Picture এর পরেই Clip Art কমান্ড, ক্লিক করুন। একটি Task Pane আসবে।
2.         Task PaneSearch for এর ডানে Go বাটনে ক্লিক করুন। Task Pane এর নিচের দিকে বিভিন্ন ধরনের ছবি আসবে।

   
3.        বিস্তারিত ছবি থেকে যে কোন একটি ছবি ক্লিক করে সিলেক্ট করুন। পছন্দের ছবিটি ডকোমেন্টে স্থাপিত হবে।
4.          Clip Art Gallery খোলা থাকলে ক্রস (X) সাইনে ক্লিক করে বন্ধ করুন।


part008                       Part1                   part010 

******************************************************************************
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।
Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
What Will You Get Basically
The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Word is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn word by himself by playing with the example projects of this book. 

পরিবেশক/প্রাপ্তিস্থান
ঢাকা - বাংলাবাজার       - * সিসটেক পাবলিকেশনস্, * আজিজিয়া লাইব্রেরী, * সাহিত্য কোষ, *কাজী ট্রেডার্স                           
ঢাকা - নিউমার্কেট - * বুক ভিউ, * ঢাকা বুক কর্পোরেশন, *বাংলাদেশ লাইব্রেরী
ঢাকা -  ষ্টেডিয়াম মার্কেট - * অনুপম জ্ঞানভান্ডার,
ঢাকা - নীলক্ষেতঃ * ডলফিন* ফরিদা কর্পোরেশন,* রানা বুক সেন্টার, * সাকিব বুক সেন্টার,* মডার্ন বুক সেন্টার, *ফাহাদ বুকস্, *মুক্তা এন্টারপ্রাইজ, *ফারহান বুকস্, *হক লাইব্রেরী, পপুলার বুকস্,
ঢাকাঃ ফার্মগেট, * তোফাজ্জল বুক হাউস, * ছাওয়াল বুকস্, * সেলিম বুকস্,  * এম, জামান এন্টারপ্রাইজ, * আদর্শ কলেজ লাইব্রেরী, * বুক ম্যান, * ষ্টুডেন্ট লাইব্রেরী, * খান বুক সেন্টার   
খুলনাঃ * সোহাগ বুক সেন্টার, * নূর লাইব্রেরী, * সালেহিয়া লাইব্রেরী * আজিজিয়া লাইব্রেরী
রাজশাহীঃ  * বুক ওয়ার্ল্ড, * বুক মার্ট * আলীগড় লাইব্রেরী * সংলাপ, * রহমান বুক, * সূচীপত্র, * আব্দুলস্নাহ্ এন্ড ব্রাদার্স
চট্টগ্রামঃ * বুক ম্যান, নিউমার্কেট, * বুক এম্পোরিয়াম, আগ্রাবাদ, , * বুক লাইব্রেরী, আন্দরকিলা, * সিদ্দিকিয়া লাইব্রেরী, আন্দরকিলা,* বুক সেন্টার, আন্দরকিলা, * ন্যাশনাল বুক, আন্দরকিলা,* প্রাইম  বুক, আন্দরকিলা, *ফ্রেন্ডস  বুক, আন্দরকিলা, * প্রতিভা লাইব্রেরী, আন্দরকিলা, *আর আলম বুকস, আন্দরকিলা,*গুলিস্থান লাইবেরী, বিপনী বিতান নিউমার্কেট, *অমর বই ঘর, নূপুর মার্কেট, ষ্টেশন রোড, *নিউ বুক ল্যান্ড, চকবাজার *কারেন্ট বুক স্টোর, জলসা মার্কেট
কুষ্টিয়াঃ * বইমেলা, এন, এস, রোড
চুয়াডাঙ্গাঃ * পুথিঘর লাইব্রেরী, বড় বাজার
যশোরঃ * জনতা লাইব্রেরী, দড়াটানা
কুমিল্লাঃ * শাহীন লাইব্রেরী  
বরিশাল* বুকভিলা           
সিলেটঃ * বন্ধু লাইব্রেরী, * নিউ নেশন লাইব্রেরী, * অক্সফোর্ড লাইব্রেরী, * পপি লাইব্রেরী             
বগুড়াঃ * কোরান হাদীস মঞ্জিল (উত্তর বঙ্গের একমাত্র পরিবেশক)                                                                              
রংপুরঃ * বিপণী বিচিত্রা, * সাহিত্য ভান্ডার, * টাউন ষ্টোর লাইব্রেরী
জ্ঞানকোষ প্রকাশনী
৩৮/২-ক, বাংলাবাজার (২য় তলা), ঢাকা।
       ফোনঃ ৭১১৮৪৪৩, ৮১১২৪৪১, ৮৬২৩২৫১.         
                                                     
কলকাতায় পরিবেশক/প্রাপ্তিস্থান
রিতা ইন্টারন্যাশনাল
৩৬, পি.এন. ব্যানার্জি রোড, কলকাতা
ফোনঃ ২৫১৩৮৩৫৯, ৯৮৩০৪৩৯৬৭৯, +৯১৯৮৩০৪৩৯৬৭৯