Formatting করা
রিবনবারে Home ট্যাব থেকে Font
কে বিভিন্নভাবে Formatting করা যায়। এখন আমরা
প্রতিটি লাইনে আলাদা আলাদা Format যোগ করব। চলুন Home
ট্যাবের দিকে
একবার চোখ বুলিয়ে নেয়া যাক।
চলুন শুরু করা যাক
1.
প্রথম লাইনটি (Nova Computers) ড্রাগ করে Block বা সিলেক্ট করুন।
2.
Home
ট্যাবের Font কমান্ডগ্রুপের বাম দিক থেকে লেখা
এর ড্রপ ডাউনে (নিম্নমুখী তীর) ক্লিক করুন। বিভিন্ন ফন্টের স্টাইলসহ ড্রপ ডাউন
আসবে। Arial ফন্ট সিলেক্ট করুন।
Font পরিবর্তিত হয়ে Arial হবে। এভাবে বিভিন্ন
ধরনের Font সিলেক্ট করা হয়। বাংলা Fontও এখান থেকে সিলেক্ট করা হয়। অথবা
3.
Home
ট্যাব থেকে Font কমান্ডগ্র্ুপের ডান দিকে ক্ষুদ্র চারকোনা আইকন বা ডায়ালগ বক্স লানচারে ক্লিক করুন বা Ctrl+Shift+F
প্রেস করুন।
মনে করিয়ে দেই কিছু কিছু গ্র্ুপ কমান্ডের মধ্যে নিচে
ডানদিকে ক্ষুদ্র চারকোনা আইকন থাকে। এগুলিই ডায়ালগ বক্স লানচার। এগুলোতে ক্লিক
করলে ঐ ডায়ালগ বক্স খুলে যাবে। যেমন- কমান্ড গ্র্ুপের নিচে ডানদিকে ক্ষুদ্র
চারকোনা আইকনে ক্লিক করুন বা Ctrl+Shift+F প্রেস করলে ডায়ালগ বক্স
খুলে যাবে । এ অবস্থায় আপনার সামনে Font ডায়ালগ বক্স আসবে।
ডায়ালগ বক্সের উপরে বাম দিকের প্রথম অপশন Font এবং এর নিচে বর্তমানে সিলেক্ট করা ফন্টের নাম
থাকবে। নামের ডান দিকে স্ক্রল কী অর্থাৎ ঊর্ধ্ব/নিম্নগামী তীর চিহ্নে ক্লিক করলে
উপরে/নিচে অবস্থিত আরও Font এর নাম আসবে। এখানে বিভিন্ন ধরনের Font সিলেক্ট করলে নিচের দিকে Preview অপশনে পরিবর্তন দেখাবে।
4. Font অপশন থেকে Arial সিলেক্ট করে OK করুন। একই কাজ হবে।
ফন্টের Size পরিবর্তন
1.
টেক্সট লেখার পরও ফন্টের সাইজ ছোট/বড় করা যায়।Nova Computers লেখা দ্বিতীয় লাইন সিলেক্ট করুন।
2.
Home
ট্যাবের Font কমান্ডগ্রুপের (সংখ্যা লেখা) ফন্ট সাইজ-এর ড্রপ ডাউনে ক্লিক করুন। বিভিন্ন
সাইজসহ ড্রপ ডাউন থেকে 36 সিলেক্ট করুন। ফন্ট বড় হবে।
Tips: Ctrl+Shift+> প্রেস করলে ফন্ট সাইজ বড় হয়। Ctrl+Shift+< প্রেস করলে ফন্ট সাইজ
ছোট হয় Ctrl+] প্রেস করলে ১ পয়েন্ট বড়
হয় এবং Ctrl+[ প্রেস করলে ১ পয়েন্ট
ছোট হয়। উল্লেখ্য সাইজ বক্সে ইচ্ছামতো সাইজ টাইপ করে এবং Enter প্রেস করেও সাইজ
পরিবর্তন করা যায়।
ফন্টের Style পরিবর্তন
ফন্ট Style থেকে এখন Bold অপশন সিলেক্ট করবো।
3.
Nova
Computers লেখা তৃতীয় লাইন সিলেক্ট করুন।
4.
Home
ট্যাব থেকে Font কমান্ড গ্র্ুপের B লেখা বাটনের উপর ক্লিক করুন।
Regular সিলেক্ট থাকলে ফন্ট সাধারণ থাকবে। Bold সিলেক্ট করলে লেখা বোল্ড বা গাঢ় হবে। Italic সিলেক্ট করলে লেখা ইটালিক অর্থাৎ ডান দিকে বাঁকানো হবে। Bold
Italic সিলেক্ট করলে লেখা গাঢ় এবং ডান দিকে বাঁকানো হবে।
Nova Computers- Bold
Nova Computers- Italic
Nova Computers- Bold
Italic
টেক্সট Underline করা
Word এ বিভিন্ন ধরনের Underline করা যায়।
4. একই প্রক্রিয়ায় পরবর্তী লাইন সিলেক্ট করে Home ট্যাব থেকে Font কমান্ড গ্র্ুপের U লেখা বাটনের ড্রপ ডাউন
থেকে যেকোন Underline সিলেক্ট করুন। টেক্সটে Underline যুক্ত হবে।
Font ডায়ালগ বক্সের বিভিন্ন
ধরনের Underline (None) সিলেক্ট করলে আগে
আন্ডার লাইন থাকলে উঠে যাবে। Single সিলেক্ট করলে একটা রেখাসহ আন্ডারলাইন হবে। Words Only সিলেক্ট করলে শুধুমাত্র Word এর নিচে (ফাঁকা স্থান
বাদে) আন্ডার লাইন হবে। Double সিলেক্ট করলে দুইটি
রেখাসহ আন্ডারলাইন হবে। Dotted সিলেক্ট করলে ডট চিহ্ন দিয়ে আন্ডার লাইন হবে। Thick
সিলেক্ট করলে চিকন আন্ডার লাইন হবে।
Dash
সিলেক্ট করলে Dash রেখাসহ আন্ডার লাইন
হবে। Wave সিলেক্ট করলে ঢেউ এর মত
আন্ডার লাইন হবে। ইত্যাদি।
Underline Color
Underline Style সিলেক্ট করার পরে Underline এর কালার পরিবর্তন করা
যায়। Home ট্যাব থেকে Font কমান্ড গ্র্ুপের U লেখা বাটনের ড্রপ ডাউন থেকে Underline
Color লেখার উপর ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার আসে এখানে থেকে ইচ্ছামতো কালার
সিলেক্ট করা যায়।
টেক্সটে Effect সংযোজন
1.
একই প্রক্রিয়ায় পরবর্তী লাইন সিলেক্ট করুন।
2.
Home ট্যাব থেকে Font কমান্ড গ্র্ুপের অপশনের ডাউন অ্যারোতে (নিম্নমুখী তীর) ক্লিক করুন।
বিভিন্ন ধরনের Effect অপশন আসবে। এখান থেকে যে কোন Effect বেছে নেওয়া যায়।
3.
Gradient
Fill-Blue, Accent1, Outline-White, Glow-Accent2 সিলেক্ট করুন।
পরিবর্তন দেখুন।
টেক্সটে Outline সংযোজন করা
এই অপশন সিলেক্ট করে
টেক্সটের চারপাশে আউট লাইন এবং মাঝে ফাঁকা এরূপ ইফেক্ট দেওয়া যায়। টেক্সটের
ইচ্ছামতো কালারের ও Style এর Outline সংযোজন করা যায়।
পরিবর্তন দেখুন।
বিভিন্ন অপশন থেকে ইচ্ছামতো পরিবর্তন করুন।
টেক্সটে Shadow সংযোজন করা
Outline এর নিচের অপশন
Shadow অপশন। এই অপশন সিলেক্ট করে টেক্সটে Shadow ইফেক্ট দেওয়া যায়। ফলে টেক্সটে ছায়া পড়ে। বিভিন্ন ধরনের Shadow স্টাইল রয়েছে। Outer, Inner,
Perspective এদের মধ্যে থেকে
প্রয়োজনীয়টি বেছে নিতে পারেন।
দেখুন টেক্সটে
ছায়া সংযুক্ত হয়েছে।
টেক্সটে Reflection সংযোজন করা
Shadow এর নিচের অপশন Reflection অপশন। এই অপশন সিলেক্ট করে টেক্সটে Reflection দেওয়া যায়।
টেক্সটে Glow সংযোজন করা
বিভিন্ন অপশন থেকে ইচ্ছামতো পরিবর্তন করুন।
টেক্সটের Color পরিবর্তন করা
1.
টেক্সটের রঙ ইচ্ছামতো পরিবর্তন করা যায়। একই প্রক্রিয়ায় পরবর্তী লাইন সিলেক্ট করুন।
2.
Home
ট্যাব থেকে Font কমান্ড গ্র্ুপের লেখা বাটনের উপর ক্লিক
করুন। কালার বক্স আসবে ইচ্ছামতো কালার সিলেক্ট করুন।
অন্যান্য Effect সংযোজন
মনে করুন, কোন টেক্সটে Effect বক্স থেকে একটি Effect দিয়েছেন, যেমন Strikethrough এখন এটি তুলে দিতে চান, Strikethrough বাটনে ক্লিক করুন। ব্যাস, নিচে Effect গুলো সম্বন্ধে বর্ণনা দেওয়া হলো।
Strikethrough: এটি সিলেক্ট করলে মাঝখান দিয়ে কাটা দাগ দেখা যাবে। (Alt+O,
F, Alt+K, Enter) যেমন: নিচের Text টি লক্ষ্য করুন।
SuperScript: এটি সিলেক্ট করলে টেক্সট Superscript অনুসারে উপরে উঠবে। কোন সংখ্যার পাওয়ার বোঝাতে এটি ব্যবহৃত হয়। A2 লিখুন এবং শুধুমাত্র ২ কে সিলেক্ট করে Superscript সিলেক্ট করুন (Shift+Ctrl=) টেক্সট নিচের মত
দেখাবে।
Subscript: এটি সিলেক্ট করলে টেক্সট Subscript অনুসারে নিচে নামবে। সাধারণত রাসায়নিক সংকেতের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
যেমন অক্সিজেনের সংকেত বোঝাতে O2 লিখুন এবং শুধুমাত্র ২
কে সিলেক্ট করে Subscript সিলেক্ট করুন (Ctrl+=) টেক্সট নিচের মত দেখাবে।
Capitalize Wach Word :
এটির মাধ্যমে ছোট হাতের লেখা বড় হাতের হয় কিন্তু প্রথম অক্ষর তুলনামুলক বড়
থাকে।
Upper Case:
এটির মাধ্যমে সমস্ত টেক্সট বড় হাতের হয়। যেমন-
Nova Computer
Clear Formatting : যে কোন ফরমেটিং বাতিল করতে Clear
Formatting বাটন ব্যবহার করুন।
বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন
Book Name: Mastering Microsoft Word
Published By: Gyankosh Prokashani
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
The
writer of this book has told that he has written this book with the
concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is
interesting to learn. He has also told that the book is full of fan and
enjoyment so that a person can learn Web Design by himself by playing with
the example projects of this book. Book's CD Link below...
RELATED POST LINKS BELOW ********************************************
Part –2 MS-Word এ টাইপ করা, কিছু অতি প্রয়োজনীয় Key সম্বন্ধে আলোচনা, EnterKeySpace, bar Key, Caps Lock Key, Shift Key, Tab KeyCursor, KeySetBack, Space Key,Delete Key, Esc KeyNum Lock Key
Part–4 MSWORD 2007 Screen এর সংক্ষিপ্ত বিবরণ, MS WORD2010/2013 Screen এর সংক্ষিপ্ত বিবরণ,Title Bar,কন্ট্রোল,বাটনমিনিমাইজ বাটন, ম্যক্সিমাইজবাটন, Quick Access টুলবার,Office(2007)/File(2010/2013)বাটন, Ribbon ট্যাব সমূহ, ডায়ালগ বক্স লান্চার, Scroll Bar, Status Bar
Part–7Formatting করাফন্টের, Size পরিবর্তন,ফন্টের Style পরিবর্তন,টেক্সট Underline করা,Wordএ বিভিন্ন ধরনের, Underline করা যায়,Underline Color,টেক্সটেEffect সংযোজন, টেক্সটে Outline সংযোজন করা, টেক্সটে Shadow সংযোজনকরা, টেক্সটের Color পরিবর্তন করা, অন্যান্য Effect সংযোজন,
Part–10 Drawing করা, Shape সংযোজন, Line Avকা, নতুন Arrow তৈরী করা, নতুন Rectangle বা Square আঁকা, নতুন Oval বা Circle আঁকা, ড্রয়িংকে সিলেক্ট ও মুভ করা, আঁকা সেপকে ছোট/বড় করা, Text বক্স এঁকে টেক্সট লেখা, Auto Shape তৈরী করা, Lines, Rectangles, Basic Shape, Block Arrows, সেপের মধ্যে লেখা, Line কালার পরিবর্তন. Line Style Dashed Style, Arrow Style, Fill Color পরিবর্তন