know yourselves. information, computer, 7 wonders, various.

Tuesday, April 21, 2020

PHP_Part 8_PHP লুপ

PHP লুপ (loop)
একই Statement বারবার না লিখে Loop এর মাধ্যমে একাধিক বার ব্যবহার করা যায়।  যখন একটি শর্ত সত্য হয় তখন প্রোগ্রামটি বারবার চলতে থাকে শর্তটি মিথ্যা হওয়া মাত্র লুপটি বন্ধ হয় অর্থাৎ প্রোগ্রামটি থেমে যায়। PHP এ মোট ৪ ধরনের Loop ব্যবহার করা হয় ।
1.     While
2.     do ...... while
3.     for
4.     foreach

While loop:
While লুপ কে While statementও বলা হয়। While লুপ এ প্রথমেই Condition (শর্ত) থাকে, যদি শর্তটি সত্য হয় তবে While লুপটি এক্সিকিউশন হওয়া শুরম্ন করে এবং অন্যান্য কোডিং অনুসারে কাজ করে। যদি Condition (শর্ত)টি সত্য না হয় তবে প্রোগ্রাম থেমে যায়।
While লুপের Structure নিন্মরূপ

While (Condition)
{
     Statements
}
এবার While loop ব্যবহার করে প্রোগ্রাম লিখব।

প্রোগ্রামঃ While loop ব্যবহার
১.        আপনার এডিটরে নিচের কোডিং এর মত করে প্রোগ্রাম লিখুন । এবার program_while_loop001.php নামে সেভ করুন।
<html>
<head>
<title>While Loop</title>
</head>
<body>
<?php
$BasePrice = 5;
$counter = 10;
while ( $counter <= 100 ) {
          echo $BasePrice * $counter;
     echo "</br>";
     $counter = $counter + 10;
}

?>
 </body>
</html>
ফলাফল :          এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
 http://localhost/PHPLESSON/program_while_loop001.php
২.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।

ব্যাখ্যা:   উপরোক্ত উদাহরনে আমরা $ baseprice = 5 এবং  $counter = 10 ভেরিয়েবল নেয়া হল।
আমরা while লুপ চালাব যতক্ষন না পর্যমত্ম এর মান 100 হয় ততক্ষন পর্যমত্ম লুপটি চলবে এবং নিম্নোক্ত কাজ করতে থাকবে ।
$basePrice এর সাথে $courter এর গুনফলকে echo করা হল। এবার Counter এর মান 10 করে বৃদ্ধি করা হল।
Do while লুপ
do ..... while লুপটি অনেকটা While লুপের মত তবে While লুপের প্রথমেই Condition (শর্ত) থাকে এবং শর্তটি সত্য না হলে প্রোগ্রাম লুপের মধ্যে প্রবেশ করে না। অপরদিকে  do ..... while লুপে Condition (শর্ত) থাকে সবচেয়ে শেষে। এই কারনে শর্ত সত্য/মিথ্যা যাই হোক প্রথম একবার প্রোগ্রামটি রান করবে এবং শেষে শর্ত না মিললে দ্বিতীয়বার আর রান করবে না। do .... while লুপের Structure নিম্নরূপ:
do
{
Statement
}
while (Condition)
প্রোগ্রামঃ Do while লুপ ব্যবহার
১.        নিচের মত করে কোড লিখুন।            program_Dowhile_loop001.php নামে সেভ করুন।
<html>
<head>
<title>Do While Loop</title>
</head>
<body>
<?php
$Milk = 0;
do {
     echo "Mmmmm...I love Milk! </br> ";
$Milk ++;
} while ($Milk < 10);
?>
 </body> </html>
ফলাফল :          এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
http://localhost/PHPLESSON/program_Dowhile_loop001.php ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।

ব্যাখ্যা:   Do while লুপ হচ্ছে অনেকটা while লুপ এর মত কাজ করে। তবে while লুপ এক্সিকিউট হবার পূর্ব শর্ত চেক করে কিন্তু Do while লুপ এক্সিকিউট হবার পরে শর্ত চেক করে।

For loop
তিনটি বিষয় এখানে বিবেচ্য, initialization-লুপের মান কত থেকে শুরু হবে, Test বা Condition-লুপ কখন শেষ হবে, সেই শর্ত দেওয়া হয়। Condition যখন False হয় তখন লুপ শেষ হয়।
Re-initialization-লুপের সংখ্যা লুপ পরিবর্তনের সাথে সাথে কত করে বাড়বে/কমবে সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়।
for .... Loop এর Structure হচ্ছে নিম্নরূপ
for(initilization; test; re-initilization)
{
body;
}
while লুপের উদাহরনটি আমরা for  লুপে দেখে নেব
১.        আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে program_for_loop001.php নামে সেভ করুন।
<html>
<head>
<title>For Loop</title>
</head>
<body>
<?php
$BasePrice = 5;
for ( $counter = 10; $counter <= 100; $counter += 10) {
     echo $BasePrice * $counter  ;
     echo "</br>";
}
?>
 </body> </html>
ফলাফল :          এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http://localhost/PHPLESSON/program_for_loop001.php
৩.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।

Foreach লুপঃ
এই লুপটি কোন অ্যারের মধ্যে লুপিং এর কাজে ব্যবহৃত হয়।
Foreach লুপার strueture হচ্ছে নিম্নরূপ
Foreach ($ array as $ value)
{
     Body
}
এবার চলুন তাহলে নিচের প্রোগ্রামটি দেখি।
১.        আপনার এডিটরে নিম্নোক্ত প্রোগ্রামটি লিখুন। এবার ফাইলটিকে program_foreach_loop001.php নামে সেভ করুন।
<html>
<head>
<title>For Loop</title>
</head>
<body>
<?php
$Name;
$Name["Bappi"] = "28";
$Name["Mebin"] = "16";
$Name["Hira"] = "35";
$Name["Munir"] = "46";
$Name["Wahid"] = "34";
foreach( $Name as $key => $value){
     echo "Name: $key, Age: $value <br />";
}
?>
 </body>
</html>
ফলাফল :          এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
http://localhost/PHPLESSON/program_foreach_loop001.php
২.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।

Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************
PART1 :- PHP কি, PHP ফাইল, XAMPP ইনস্টলেশন, ইনস্টলিং XAMPP

PART3:- Operator, Arithmetic Operator, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমিন্টিং বা ডিক্রিমেন্টিং অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারে অপারেটর

PART 10
PART 11

Php এবং HTML ফর্ম, হ্যান্ডেলিং Php- ফরম, get মেথড, post মেথড, Php Date() ফাংশন, Date - ডেট ফরমেট করা, Date – টাইমস্ট্যাম্প, PHP Date / Time ফাংশন

PART 12

PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14 পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie )কি, কুকি তৈরি, কুকি পুনরুদ্ধার করা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,

PHP_Part 9_Break Statement

Break Statement
Brack স্টেটমেন্ট মূলত কোন একটি লুপ যেমন for, while, do-while এমন কি switch এর কোন স্ট্রাকচার ভেঙ্গে দিতে ব্যবহৃত হয় অর্থাৎ ঐ সমসত্ম লুপ break এর পর এক্সিকিউট হবে না।
প্রোগ্রামঃ Break Statement ব্যবহার
১.        আপনার এডিটরে নিচের কোডিং এর মত করে প্রোগ্রাম লিখুন। এবার program_break_loop001.php নামে সেভ করুন।
<html>
<head>
<title>For Loop</title>
</head>
<body>
<?php
$arr = array('one', 'two', 'three', 'four', 'stop', 'five');
while (list(, $val) = each($arr)) {
    if ($val == 'stop') {
        break;
    }
    echo "$val<br />\n";
}
?>
 </body>
</html>
ফলাফল :           এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http://localhost/PHPLESSON/program_foreach_loop001.php
২.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।

ব্যাখ্যা:   এখানে দেখা যাবে যে ভ্যালু 'stop' হবার সাথে সাথে লুপটি থেমে যাবে এবং পরবর্তী আর লুপ এক্সিকিউট হবে না।

Continue Statement
মূল কথা হল কনটিনিউ স্টেটমেন্টটি বর্তমান লুপটিকে ছেড়ে পরবর্তী লুপ থেকে আবার একই রকম কাজ করতে থাকবে।
প্রোগ্রামঃ  Continue Statement ব্যবহার
১.        আপনার এডিটরে নিচের কোডিং এর মত করে প্রোগ্রাম লিখুন । এবার program_cont_loop001.php  নামে সেভ করুন।
<html>
<head>
<title>For Loop</title>
</head>
<body>
<?php
for ($i = 0; $i < 5; ++$i) {
    if ($i == 3)
        continue
    print "$i\n";
}
?>
 </body>
</html>
ফলাফল :           এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http://localhost/PHPLESSON/program_cont_loop001.php
২.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।

ব্যাখ্যা:   এখানে দেখা যাচ্ছে যে print কমান্ড টি এক্সিকিউট হবে যখন i এর মান ৩ হয়। তাই এটি i এর মানগুলোর পরিবর্তে ৩ প্রিন্ট হয়েছে।

Previous Post                                                                                           Next Post

  বিস্তারিত জানতে নিচের বইটি সংগরহ করে নিন।

Book Name: Mastering Microsoft  Word
Writer: Bappi Ashraf
Published By: Gyankosh Prokashani
Amount of Pages: 464
First Publish: October-2004
Last Edition: We've February-2015 edition. Future edition may be existed!
Book Price: BDT 350 (30% Discount)
 The writer of this book has told that he has written this book with the concept of "teach yourself". On the other hand, Web Design is a thing which is interesting to learn. He has also told that the book is full of fan and enjoyment so that a person can learn Web Design by himself by playing with the example projects of this book.  Book's CD Link below... 

 cd

RELATED POST LINKS BELOW ********************************************

PART1 :- PHP কি, PHP ফাইল, XAMPP ইনস্টলেশন, ইনস্টলিং XAMPP

PART3:- Operator, Arithmetic Operator, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমিন্টিং বা ডিক্রিমেন্টিং অপারেটর, কম্পারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যারে অপারেটর

PART 10
PART 11

Php এবং HTML ফর্ম, হ্যান্ডেলিং Php- ফরম, get মেথড, post মেথড, Php Date() ফাংশন, Date - ডেট ফরমেট করা, Date – টাইমস্ট্যাম্প, PHP Date / Time ফাংশন

PART 12

PART 13
Php ফাইল হ্যন্ডেলিং, ফাইল আপলোড, আপলোড-স্ক্রিপ্ট তৈরি করা, আপলোডের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপ, আপলোডকৃত ফাইলকে সেভ করা,
PART 14 পিএইচপি কুকি (PHP Cookies), কুকি (Cookie )কি, কুকি তৈরি, কুকি পুনরুদ্ধার করা, কুকি মুছে ফেলা, পিএইচপি: ই-মেইল প্রেরণ, PHP secure Email,

PHP_Part 10_PHP ফাংশন

Php-ফাংশন
ফাংশন কি?
পিএইচপি এর মূল ভিত্তি হল এর বহুল ব্যবহৃত ফাংশন সমূহ। পিএইচপি-তে ৫৭০০ এর বেশি ফাংশন রয়েছে। আরও নতুন নতুন ফাংশন তৈরি হচ্ছে। নিম্নে কিছু উল্লেখযোগ্য বিল্প-ইন ফাংশনের তালিকা দেয়া হল।
ফাংশন লেখার নিয়মঃ
প্রতিটি ফাংশনের একটি নাম থাকে।
<? php
function my function ( )
{
function body/ code
} ?>
এখানে my function ( ) হল ফাংশনের নাম আর function হল কী ওয়ার্ড। চলুন নিচের উদাহনের মাধ্যমে আর একটু বুঝে নেই।
১.        আপনার এডিটর notepad++/Dreamweaver/Net beans ওপেন করুন। নিচের কোড টুকু প্রাকটিস করুন ।
<html>
<head>
<title>php function</title>
</head>
<body>
<?php
function myFirstFunction(){
    echo "I am Hira!<br />";
}
echo "Welcome Novacomputer <br />";
myFirstFunction();
echo "Welcome, thanks for Comming by! <br />";
echo "and remember  <br />";
myFirstFunction();
?>
 </body>
</html>
২.        ফাইলটি  function001.php নামে সেভ করুন।
ফলাফল :          এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
http://localhost/PHPLESSON/function001.php
৩.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।

ফাংশনের মধ্যে আপনি যে কোন php কোড নিতে পারেন, এমনকি আর একটি ফাংশন এবং Class.
ফাংশন প্যারামিটারঃ
আপনি যখন কোন ডাটা ফাংশনের বাইরে থেকে ফাংশনের মধ্যে পাস করে, ঐ ডাটা নিয়ে কাজ করতে চান তখন প্যারামিটার প্রয়োজন হয় ঐ পাসকৃত ডাটা/ভেরিয়েবল ই হল প্যারামিটার।

function my first function ( $paraml, $ param?......)
{
Statements;
}
চলুন নিচের উদাহরনের মাধ্যমে দেখি।
১.        আপনার এডিটর notepad++/Dreamweaver/Net beans ওপেন করুন। নিচের কোড টুকু প্রাকটিস করুন
<html>
<head>
<title>function parameter</title>
</head>
<body>
<?php
function Addition($x,$y,$z){
$sum=$x+$y+$z;
    echo "The sum is $sum <br />";
}
echo "Parameter Pass <br />";
$a=10;$b=45;$c=30;
echo "the values are $a, $b, $c <br/>";
Addition($a, $b, $c);
?>
 </body> </html>
২.        ফাইলটি  function002.php নামে সেভ করুন।
ফলাফল :          এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন
http://localhost/PHPLESSON/function002.php
৩.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।
                               
ব্যাখ্যাঃ এখানে a, b, c, ভেরিয়েবলে একটি ভ্যালু অ্যাসাইন করা হল এবং তার Addition ফাংশনের পাস করা হল, Addition ফাংশন ঐ ভ্যালু তিনটি গ্রহণ করে তার যোগফল নির্ণয় করে ফলাফল echo করবে।
ভ্যালু রিটার্ণ করাঃ
একটি ফাংশন ব্যবহার করে ঐ ফাংশনের মধ্যকার যেকোন ভ্যালু আপনি রিটার্ন করতে পারবেন এবং ঐ ভ্যালু নিয়ে অন্য কোথাও কাজ করতে পারবেন।  এক্ষেত্রে ফাংশন শেষে return কী ওয়ার্ড ব্যবহার করতে হয়।
১.        আপনার এডিটর notepad++/Dreamweaver/Net beans ওপেন করুন।
২.        নিচের কোড টুকু প্রাকটিস করুন।
<html>
<head>
<title>return function value</title>
</head>
<body>
<?php
function Addition($x,$y,$z){
$sum=$x+$y+$z;
    echo "The sum is $sum <br />";
     return $sum;
}
echo "Parameter Pass <br />";
$a=10;$b=45;$c=30;
echo "the values are $a, $b, $c <br/>";
$mul=2*Addition($a, $b, $c);
echo "Multiplication = $mul"
?>
 </body>
</html>
৩.        ফাইলটি  function003.php নামে সেভ করুন।
ফলাফল :          এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখুন।
http://localhost/PHPLESSON/function003.php
৪.        ব্রাউজারে নিম্নোক্ত  চিত্রের মত  ফলাফল প্রদর্শিত হবে।
                               
ব্যাখ্যাঃ এই উদাহরনেও আগের মত তিনটি ভ্যালু থেকে প্রাপ্ত যোগফল আমরা আবার ব্যবহার করব। এখানে $ mul ভেরিয়েবলে ২ * Addition ($a, $b, $c) দ্বারা বুঝা যায় যে ঐ ফাংশনের রিটার্ণকৃত ভ্যালুর সাথে ২ গুণ করা এবং তা $ mul ভেরিয়েবলে অ্যাসাইন করা।